Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Amit Shah : আগামী ১১ ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

কলকাতা, ১ ফেব্রুয়ারি  : এরাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসছেন তিনি। ১২ ফেব্রুয়ারি সকালে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সেদিনই বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

জানা গেছে, অনুব্রতর গড়েই প্রথম সভা করবেন অমিত শাহ। ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় সিউড়িতে বক্তব্য রাখবেন তিনি। সেদিনই দুপুরে আরামবাগে সভা করবেন। সভা শেষে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংগঠনের বিষয়ে মূলত জানার চেষ্টা করবেন তিনি। এরপর সন্ধ্যায় কলকাতায় ফিরবেন। ১২ ফেব্রুয়ারি রাতের বিমানেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ।পঞ্চায়েত ও লোকসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি শিবির। সেই লক্ষ্যে ফেব্রুয়ারিতে বাংলায় শাহকে চেয়েছিলেন রাজ্য বিজেপি নেতারাই। সূত্রের খবর, তাঁরা নাকি এনিয়ে দিল্লিতে দরবারও করেছিলেন। কয়েকদিন আগেই কৃষ্ণনগরে সভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এবার বঙ্গ বিজেপির ডাকে সাড়া দিয়ে বাংলায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রীও। 


You might also like!