Country

2 years ago

Akhilesh Yadav:রাজ্যসভা ভোটের মুখেই 'রাম'ধাক্কা খেলেন অখিলেশ

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজ্যসভার ভোটাভুটি শুরু মুখেই ধাক্কা খেলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর দলের মুখ্য সচেতক মনোজ পাণ্ডে মঙ্গলবার পদ থেকে ইস্তফা দিলেন। উত্তরপ্রদেশে মঙ্গলবার সকাল থেকে রাজ্যসভার শূন্যপদে মুখোমুখি লড়াই চলছে বিজেপি এবং সপার মধ্যে। গত রাতেই দলের বৈঠকে মনোজ সহ ৮ বিধায়ক গরহাজির ছিলেন। তখন থেকেই জল্পনার ধোঁয়া ভেসে উঠেছিল। কিন্তু এদিন ভোটাভুটির মুখেই মনোজের ইস্তফা ক্রস ভোটিংয়ে সম্ভাবনা আরও বাড়িয়ে দিল।

আরও উল্লেখযোগ্য অখিলেশের বৈঠকে অনুপস্থিত সপার বিধায়ক রাকেশপ্রতাপ সিং এদিন সকালে ক্রস ভোট দেন এবং ভোটদান করে সভার মধ্যেই 'জয় শ্রীরাম' বলে ধ্বনি দেন। প্রসঙ্গত, বিকেল চারটে পর্যন্ত ভোট চলবে এবং ৫টা থেকে হবে ভোট গণনা।

ভোটদানের আগে অখিলেশ সাংবাদিকদের বলেন, বিজেপি ভোটে জিততে একেবারে নীচে নামতে পারে। নিজের দলের 'বিদ্রোহী' বিধায়কদের প্রসঙ্গে তাঁর মন্তব্য, যাঁরা এই পরিস্থিতিতে নিজের ফায়দার কথা ভাবেন তাঁরা যেতে পারেন। যাঁদের বিজেপি অনেক কিছু দেবে বলে কথা দিয়েছে, তাঁদের আমি আটকে রাখতে চাই না।

এদিন উত্তরপ্রদেশ, হিমাচল এবং কর্নাটকের ১৫ রাজ্যসভা আসনে ভোটাভুটি চলছে। উল্লেখযোগ্য ও পরিচিত মুখের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশে সপা প্রার্থী জয়া বচ্চন ও হিমাচলে কংগ্রেসের অভিষেক মনু সিংভি। এর মধ্যে উত্তরপ্রদেশে ১০, কর্নাটকে ৪ এবং হিমাচলে একটি আসনে ভোট চলছে। এই মুহূর্তে রিসর্ট রাজনীতির অঙ্গ হিসেবে কর্নাটকে কংগ্রেস বিধায়করা বিধানসভায় এসে পৌঁছলেন। অন্যদিকে, হিমাচলে ৬৮ জন বিধায়ক থাকায় ভোটপর্ব প্রায় শেষ হয়ে এসেছে।

কর্নাটকের কংগ্রেস নেতা তথা মন্ত্রী রামলিঙ্গ রেড্ডি আমাদের তিন প্রার্থীই জিতবেন। এখানে ক্রস ভোটিংয়ের কোনও সম্ভাবনা নেই।


You might also like!