Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Air and train service : অবশেষে বিমান ও ট্রেন পরিষেবা স্বাভাবিক কাশ্মীরে, হাইওয়ে এখনও অবরুদ্ধ

Air and train service resumed in kashmir
Air and train service resumed in kashmir

 

শ্রীনগর, ৩১ জানুয়ারি : অবশেষে বিমান ও ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে কাশ্মীরে, তবে মঙ্গলবারও অবরুদ্ধ হয়ে থাকল শ্রীনগর-জম্মু হাইওয়ে। আবহাওয়ার উন্নতি ও তুষারপাত বন্ধ হতেই মঙ্গলবার সকাল থেকে শ্রীনগর বিমানবন্দর থেকে স্বাভাবিক হয়েছে বিমান ওঠানামা। দুপুরের আগেই শ্রীনগর বিমানবন্দরে নাম ইন্ডিগোর দু'টি বিমান। শ্রীনগর বিমানবন্দরের ডিরেক্টর কুলদীপ সিং জানিয়েছেন, দৃশ্যমানতা ভালো রয়েছে।

এদিকে, ট্রেন পরিষেবাও মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে। এদিন সকালে বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে, জম্মু-শ্রীনগর হাইওয়েতে যানবাহন চলাচল এদিনও শুরু হয়নি। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ট্র্যাফিক দফতর।


You might also like!