Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাৎ সুদীপ-কাকলিদের
শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাৎ সুদীপ-কাকলিদের

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই দলবদল করা তৃণমূল সাংসদদের নিয়ে দিল্লির রাজনীতিতে শুরু হয়েছে নতুন তৎপরতা। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের পৃথক আসনের ব্যবস্থা করার আর্জি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার-সহ তৃণমূলের কয়েকজন সাংসদ। সূত্রের খবর, এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছেন সুদীপ। আসন্ন অধিবেশনে নিজেদের নতুন রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতেই এই প্রস্তুতি বলে মনে করা হচ্ছে।

এনসিপিআই সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে লোকসভায় সুদীপই এনসিপিআই-এর দলনেতা হতে পারেন। মুখ্যসচেতক হতে পারেন কাকলি এবং উপদলনেতা শতাব্দী রায়। ঘটনাচক্রে, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কোনও না কোনও সময়ে এই পদে থেকেছেন তাঁরা। বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদল বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, সেই বৈঠকেও এনসিপিআই-কে ডাকা হবে বলে সুদীপদের জানিয়েছেন স্পিকার।

এনসিপিআই-এ যোগ দেওয়া কুড়ি জন সাংসদের সদস্যপদ খারিজ চেয়ে স্পিকারকে আগেই চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তব্য, সংবিধানের দশম তফসিল অনুযায়ী, একটি দলে যুক্ত থাকার পর অন্য দলে গেলে সাংসদ পদ খারিজ হয়ে যাবে। সূত্রের খবর, স্পিকারের সঙ্গে মঙ্গলবারের আলোচনায় সেই বিষয়টি নিয়ে সুদীপ-কাকলিদের কোনও কথা হয়নি।

You might also like!