
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘটনাটা শুনলে অসত্য মনে হলেও আসলে এটা ১০০ শতাংশ সত্য। শখ করে মোরগ কিনে সন্তানের মতো লালনপালন করছিলেন। মহিলার দাবি, প্রতিবেশীদের কুনজরে প্রাণ শংসয় দেখা দিয়েছে সেই মোরগের। যে কোনও দিন নধর প্রাণীটিকে চুরি করে খেয়ে ফেলতে পাশের বাড়ির লোকেরা। বাধ্য হয়েই থানায় গিয়ে নালিশ জানিয়েছেন তিনি। তিনি শঙ্কিত যে কোনো মুহূর্তে ওই মোরগ চুরি হয়ে উদরস্থ করার জন্য উদগ্রীব ওর এক প্রতিবেশী। এমন কি তার অভিযোগ, এর আগে একটা ঘটনাও ঘটেছে। এই অবস্থায় মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। তারপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। বুগল এবং দুর্গার বাড়ি ছুটে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তাঁর প্রিয় পোষ্যকে। সেটিকে কেটে খাওয়ার তোড়জোড় চলছে। সেদিন ঝগড়া, এমনকী বুগলের সঙ্গে হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন। পুলিশ এখন মোরগের নিরাপত্তার জন্য কিভাবে অতিরিক্ত পুলিশ নিয়োগ করবে তা নিয়ে চিন্তিত।
ছত্তিশগড়ের পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা তার পালিত মোরগ নিয়ে খুবই শঙ্কিত। আরো খবর,দীর্ঘদিন ধরেই ওই প্রতিবেশীর সঙ্গে তার ঝগড়া, ঘটনাটি ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকার। মোরগের মালিক জানকী বাঈ বিজ্ঝর। তাঁর অভিযোগ, পাশের বাড়ির বুগল এবং দুর্গা মোরগটির উপর নজর পড়েছে। কুমতলব করছে ওঁরা। প্রিয় পোষ্যকে হত্যা করে তার মাংস খাওয়ার ধান্দা করছে। বেশ কিছুদিন ধরেই মোরগটির দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিলেন বুগল এবং দুর্গা। এখন বিষয়টি নিয়ে পুলিশ ওই প্রতিবেশীর সঙ্গে কথা বলেছেন। সাবধান করে দিয়েছেন দুই প্রতিবেশীকে।
