Breaking News

 

Country

1 year ago

Chhattisgarh:ছত্তিশগড়ে উল্লেখযোগ্য সাফল্য নিরাপত্তা বাহিনীর, গুলির লড়াইয়ে নিহত মোট ৮ নকশাল

Total eight naxal killed
Total eight naxal killed

 

রায়পুর, ২৪ মে : ছত্তিশগড়ের বাস্তার ডিভিশনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মোট ৭ মাওবাদী নিহত হয়েছে। শুক্রবার সকালে এমনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আরও এক নকশালের মৃতদেহ। সবমিলিয়ে মোট নিহত নকশালের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এছাড়াও ৮টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর-বিজাপুর-দান্তেওয়াড়া জেলার সীমান্তে অবুঝমাদ জঙ্গলে মাওবাদী উপস্থিতির খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল অভিযান চালায়। সেই সময় মাওবাদীরা গোপনে থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পালটা জবাব দেয়। শুক্রবার সকালে এসপি (দান্তেওয়াড়া) গৌরব রাই বলেছেন, গতকালের এনকাউন্টারে মোট ৮ নকশালের মৃত্যু হয়েছে এবং বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র এবং অন্যান্য অবৈধ সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।


You might also like!