Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Rail Service : পরিকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য কয়েকটি ট্রেন বাতিল ও পথ পরিবর্তন

Eastern Railway
Eastern Railway

 

গুয়াহাটি : পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অধীনে ব্রিজ নম্বর ২১৩ (পুরনো রোড ওভার ব্রিজ) ভেঙে ফেলার জন্য বর্ধমান স্টেশনে বিদ্যুৎ ও ট্র্যাফিক ব্লকের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেন বাতিল ও পথ পরিবর্তন করা হবে বলে এক প্ৰেস বাৰ্তায় জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।যে সকল ট্রেন বাতিল করা হয়েছে তার বিস্তৃত তথ্য দিয়ে সব্যসাচী দে জানান আগামী ৪ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস এবং ৫ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৩৬৪ হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস বাতিল থাকবে।

৯ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২০৪১/১২০৪২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি শরাইঘাট এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৩১৬১ কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ও ট্রেন নম্বর ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল থাকবে।১০ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া শরাইঘাট এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৩১৬২ বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস ও ১৩১৪৮ নম্বর বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল থাকবে।

এছাড়া যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে সেগুলি যথাক্রমে ৪ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫০৪ আগরতলা-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, ট্রেন নম্বর ২২৫১২ কামাখ্যা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৯০৬ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস এবং ৫ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫১০ গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস নিউ ফারাক্কা জংশন-আজিমগঞ্জ জংশন-কাটোয়া জংশন-ব্যান্ডেল জংশন-হাওড়া জংশন-আন্দুল হয়ে পথ পরিবর্তন করে চলবে এবং আজিমগঞ্জ জংশন, কাটোয়া জংশন, ব্যান্ডেল জংশন ও হাওড়া জংশনে অতিরিক্ত স্টপেজ থাকবে।

৪ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস এবং ৮ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৩১৭৬ শিলচর-শিয়ালদহ এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল নিউ ফারাক্কা জংশন-আজিমগঞ্জ জংশন-কাটোয়া জংশন-ব্যান্ডেল জংশন-নৈহাটী জংশন হয়ে পথ পরিবর্তন করে চলবে এবং আজিমগঞ্জ জংশন, কাটোয়া জংশন ও ব্যান্ডেল জংশনে অতিরিক্ত স্টপেজ থাকবে।

৯ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৩৪৩ শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেইল, ট্রেন নম্বর ১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেস এবং ৫ ও ৯ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৩১৭৩ শিয়ালদহ-আগরতলা এক্সপ্রেস নৈহাটি জংশন-ব্যান্ডেল জংশন-কাটোয়া জংশন-আজিমগঞ্জ জংশন-নিউ ফারাক্কা জংশন হয়ে পথ পরিবর্তন করে চলাৰ পাশাপাশি ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশন এবং আজিমগঞ্জ জংশনে অতিরিক্ত স্টপেজ থাকবে।

৫ ও ৯ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া-রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস ব্যান্ডেল জংশন-কাটোয়া জংশন-আজিমগঞ্জ জংশন-নিউ ফারাক্কা জংশন হয়ে পথ পরিবর্তন করে চলবে এবং ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশন ও আজিমগঞ্জ জংশনে অতিরিক্ত স্টেপেজ থাকবে।

৭ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫০৭ তিরুবনন্তপুরম-শিলচর এক্সপ্রেস আন্দুল-হাওড়া জংশন-ব্যান্ডেল জংশন-কাটোয়া জংশন-আজিমগঞ্জ জংশন-নিউ ফারাক্কা জংশন হয়ে পথ পরিবর্তন করে চলবে এবং হাওড়া জংশন, ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশন ও আজিমগঞ্জ জংশনে অতিরিক্ত স্টপেজ থাকবে।


You might also like!