Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Bihar:বিহারের বখতিয়ারপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৬ জনের, আহত আরও ৫

Truck and car collide in Bakhtiarpur, Bihar
Truck and car collide in Bakhtiarpur, Bihar

 

পাটনা, ১৬ জুলাই : বিহারের বখতিয়ারপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পাটনার বখতিয়ারপুর থানা এলাকার অধীনে জাতীয় সড়কের ওপর। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে, গাড়ির চাকা গাড়ি থেকে বেরিয়ে যায়।

স্করপিও গাড়িতে ঠিক কতজন ছিলেন, তা আপাতত জানা যায়নি। যাইহোক, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ভাগ্যবশত, তাঁদের মধ্যে ৬ জন মারা গিয়েছেন। ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার, বারহ-২ অভিষেক সিং বলেছেন, "মঙ্গলবার সকালে বখতিয়ারপুরে ৩১ নম্বরটি জাতীয় সড়কের ওপর এক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।" পুলিশ জানিয়েছে, একই পরিবারের সদস্যরা স্করপিও গাড়িতে চেপে বিহারের নওয়াদা জেলা থেকে পাটনার বরহউমানাথ মন্দিরে মাথা মুন্ডানোর জন্য যাচ্ছিল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…