Country

1 year ago

5 Dead in Patiala accident: পঞ্জাবের পাটিয়ালায় দুর্ঘটনার কবলে এসইউভি গাড়ি, মৃত্যু আইনের ৪ পড়ুয়ার

4 law students die in SUV accident in Punjab's Patiala
4 law students die in SUV accident in Punjab's Patiala

 

পাটিয়ালা, ১৮ মে: পঞ্জাবের পাটিয়ালায় দুর্ঘটনার কবলে পড়ল একটি এসইউভি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আইনের ৪ পড়ুয়ার। নিহত পড়ুয়ারা রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটির আইনের পড়ুয়া ছিল। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, পুলিশকে অনেক কষ্ট করে নিথর দেহগুলি বাইরে বের করতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসইউভিটি প্রচণ্ড গতিতে ছুটছিল, তবে গাড়িটি রাস্তার পাশের গাছে ধাক্কা দিয়েছে কিনা তা জানা যায়নি। পুলিশ মনে করছে, গাড়িটি রাস্তা থেকে পিছলে গিয়ে পাশের একটি মাঠে গিয়ে পড়ে। মাঠে জল থাকায় গাড়িটি আটকে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিক্ষার্থীরা কাছাকাছি একটি হোটেলে মিলিত হওয়ার পর হোস্টেলে ফিরছিল।


You might also like!