Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Stir fry in shrimp paste :চিংড়ির সর্ষে পোলাও - দেশে বিদেশে সমাদৃত

Stir fry in shrimp paste
Stir fry in shrimp paste

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএক সময় চিংড়ি বনাম ইলিশ বলতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল বোঝাতো। আবার অনেকে চিংড়ি মানে ঘটি আর ইলিশ মানে বাঙাল বোঝানো হতো। কিন্তু পড়ে বোঝা গেছে এই দুই জলজ জীবই উপাদেয়। এখন আর ওই বিভাজন নেই।  চিংড়ি ভালো করে রাঁধলে মুখ ফিরিয়ে নেয়ার সাধ্য আছে কার! এই সময়ে ইলিশের বদলে কোনো এক দিন পাতে পড়তেই পারে চিংড়ি। তবে মালাইকারি বা পাতুরি হিসাবে নয়, নতুন কিছু খেতে চাইলে বানাতে পারেন সর্ষে চিংড়ির পোলাও। 

উপকরণ -

 * চিংড়ি: আধা কেজি

 * পেঁয়াজ কুচি: এক কাপ

 * সরিষাবাটা: এক টেবিল চামচ

 * কাঁচালঙ্কা: ৪-৫টি

 * লবণ: স্বাদমতো

 * পোলাওয়ের চাল: আধা কেজি

 * আদাবাটা: এক টেবিল চামচ

 * দারচিনি: দু’টুকরো

 * এলাচ: ৪টি

 * লবঙ্গ: ৪-৫টি

 * তেজপাতা: ২টি

প্রণালী -

  প্রথম পর্ব - চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

 দ্বিতীয় পর্ব -  এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, সরিষাবাটা ও কাঁচা লঙ্কা আর চিংড়ি দিয়ে মাছ ভেজে তুলে রাখুন।

  তৃতীয় পর্ব - এ বার পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা তেল, কাঁচালঙ্কা, তেজপাতা, দারচিনি, আদাবাটা, এলাচ ও চাল দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন। তার পর ৩-৪ কাপ গরম জল ও লবণ দিয়ে কিছুক্ষণ এমনভাবে নাড়ুন যেন চালের সব দিক সমান তাপ পায়।

 চতুর্থ পর্ব -   প্রথম ৫ মিনিট মাঝারি এবং ১৫ মিনিট মৃদু আঁচে ঢাকনা দিয়ে দমে রাখুন। ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশ করুন চিংড়ি পোলাও।

You might also like!