Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Steamed mustard seeds:গরমে 'পটল ভাপা' - স্বাদে ও স্বাস্থ্য অনন্য

Steamed mustard seeds
Steamed mustard seeds

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পটল দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে আমরা আপনাদের পটলের তৈরি ভিন্ন একটি আইটেমের রেসিপি দেখাবো। মজাদার আইটেমটি হচ্ছে ভাপা সর্ষে পটল। চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার ভাপা সর্ষে পটল।

  উপকরণ - 

১. পটল – ৮/১০ টি ।

২. কালো সর্ষে – ২/৩ টেবিল চামচ

৩.সাদা সর্ষে – ৩/৪ টেবিল চামচ ।

৪. পোস্ত – ৩/৪ টেবিল চামচ 

৫. কাঁচালঙ্কা - ২/৩ টে।

৬.নুন – স্বাদমত ।

৭. সর্ষের তেল – ৪/৫ টেবিল চামচ ।

৮. হলুদ গুঁড়ো – ২/৩ চা চামচ ।

  প্রণালী -

 ১ম পর্ব – প্রথমে পটল কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে তুলতে হবে ।

২য় পর্ব – মিক্সি তে বা শিলে কাঁচালঙ্কা নুন দিয়ে দুই রকমের সর্ষে পোস্ত ভালো করে বেটে নিতে হবে ।

৩য় পর্ব - একটি টিফিনকারী তে এই বাটা মিশ্রণ দিয়ে ভাজা পটল দিয়ে আরও সামান্য একটু নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে সবশেষে কাঁচা পাকা কাঁচালঙ্কা চিড়ে ওপরে সাজিয়ে টিফিন কৌটোর মুখ আটকে দিতে হবে ।

৪র্থ পর্ব - এরপর কড়াইতে জল দিয়ে একটি স্ট্যান্ড রাখতে হবে । ওই স্ট্যান্ড এর উপর টিফিন কৌটো রাখতে হবে । তবে জল যেন সবসময় টিফিন কৌটোর নিচেই থাকে এটা খেয়াল রাখতে হবে । জল বেশি হলে টিফিন কৌটোর ভিতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে।

৫ম পর্ব - এবার লো থেকে মিডিয়াম আঁচে ভাপিয়ে নিতে হবে ১২-১৫মিনিট সময় ধরে । একটু ঠান্ডা হলে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে।

You might also like!