Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

2 years ago

Shrimp Paturi : দোল উৎসবের মরসুমে বাড়িতে বানিয়ে ফেলুন লাউ পাতায় মোড়া চিংড়ি পাতুরি বানিয়ে নিন, রইল রেসিপি

Shrimp Paturi
Shrimp Paturi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাংলার পুরনো সব রান্না এখন প্রায় হারিয়েই যেতে বসেছে। ঝামেলার জন্য অনেকেই এখন সেই সব ঝক্কি এড়িয়ে যেতে চান। দুধ ঝিঙে, শুক্তো, কুমড়ো পাতায় মোড়া চিংড়ি, কচুপাতা বাটা এসব রান্না এখনকার মেয়েরা অনেকেই জানেন না। ডায়েটের চক্করে পড়ে অনেকেই এখন ভাতও খান না। গরম ভাতে ডাল, তরকারি, মাছ মেখে খাওয়ার যে সুখ তা অন্য কোনও খাবারে আসে না। অনেকেরই ধারনা রান্না মানেই জটিল কোনও ধাঁধা। যা একেবারেই ভ্রান্ত। বরং ঠিক ভাবে রান্না করলে তাতে সময় যেমন কম লাগে তেমনই খেতেও কিন্তু খুব ভাল হয়। তাই আজ রইল বিশেষ এই রেসিপি। লাউপাতায় মোড়া চিংড়ি ভাপা গরম ভাতে অন্যরকম স্বাদ এনে দেবে।

যা যা লাগছে 

চিংড়ি মাছ- ২৫০ গ্রাম

লাউ পাতা- ২৪ টা

পোস্ত

কালো সরষে

হলুদ সরষে

কাঁচা লঙ্কা

সরষের তেল

যে ভাবে বানাবেন 

এই চিংড়ি বানানোর জন্য খুব বড় চিংড়ি নেওয়ার দরকার নেই। ছোট হলেই চলবে। চিংড়ি ভাল করে ধুয়ে নিয়ে নুন, হলুদ মাখিয়ে রাখতে হবে। লাউ পাতা জলে খুব ভাল করে ধুয়ে নিন। দু চামচ পোস্ত, ১ চামচ কালো সরষে, ১ চামচ হলুদ সরষে, কাঁচা লঙ্কা, ১ চামচ টকদই আর সামান্য নুন দিয়ে বেটে নিতে হবে। এবার এই মিশ্রণে সরষের তেল, হাফ চামচ হলুদ দিয়ে খুব ভাল করে মাখিয়ে নিন। সব কিছু দিয়ে মাছ ৩০ মিনিট মেখে রাখুন। এবার চারটে লাউপাতা একসঙ্গে নিয়ে তার মধ্যে চিংড়ি দিয়ে সুতো দিয়ে ভাল করে বেঁধে দিতে হবে। এবার কড়াইতে জল দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে এই লাউপাতায় মোড়া চিংড়ি দিয়ে ভাপে বসান। ১৫ মিনিট ভাপে রাখলেই তৈরি হয়ে যাবে লাউ পাতায় মোড়া চিংড়ি।


You might also like!