Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Food Recipe :'সবুজ আলুরদম' - মূল রেসিপি বাংলাদেশের চট্টগ্রামের

'Sabuj Alurdam' - original recipe from Chittagong, Bangladesh
'Sabuj Alurdam' - original recipe from Chittagong, Bangladesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখন বিশ্বায়নের কারণে সবার রেসিপি সবাই তৈরি নিজেদের মতো করে তৈরি করে। এই সবিজ আলুরদম বহু শতাব্দী আগে চট্টগ্রামের পাহড়ি অঞ্চলে আদিবাসীদের একটি অন্যতম  রান্না ছিল। এখন অবশ্য রান্না বিধির কিছু পরিবর্তন করা হয়েছে। 

  উপকরণ -  

  *ছোট আলু গোটা সিদ্ধা করা – ১ বাটি।

*ধনেপাতা কুচি – ২ কাপ।

*কাঁচা লঙ্কা – স্বাদ মতো।

*রসুন কোয়া – হাফ কাপ।

*নুন চিনি – স্বাদ মতো।

*সর্ষের তেল – ২ চামচ।

*পাঁচফোড়ন – হাফ চা চামচ।

*টকদই – দুই তিন চামচ।

*মাখন – ২ চামচ।

*মটর দানা – ১ মুঠো।

প্রণালী - 

  প্রথম পর্ব - সবুজ আলুর দম রান্না করতে প্রথমে ধনেপাতা কুচি, রসুন কাঁচা লঙ্কা ও দই দিয়ে পেষ্ট করে নিতে হবে।

  দ্বিতীয় পর্ব - এরপর গ্যাসে কড়াই গরম করে তাতে সামান্য তেল দিয়ে সিদ্ধ আলু একটু লাল করে ভেজে তুলে নিতে হবে।

  তৃতীয় পর্ব - এবার কড়াইতে তেল ও এক চামচ মাখন দিয়ে একটা কাঁচা লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে পেষ্ট করা মসলা দিয়ে কষিয়ে নিতে হবে।

  চতুর্থ পর্ব - মসলা তেল ছাড়লে ভাজা আলু, নুন, চিনি ও মটর দানা দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে মিনিট পাঁচেক রান্না করে ঢাকা খুলে এক কাপ গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে।

  পঞ্চম পর্ব - ঝোল শুকিয়ে তেল ওপরে ভেসে উঠলে গ্যাস বন্ধ করে লাল কাঁচা লঙ্কা ও এক চামচ মাখন দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রেখে নামিয়ে পরিবেশন করুন তাওয়া রুটি বা পরোটার সাথে।

You might also like!