Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Recipe :বাঙালির কিছু প্রিয় খাবার কিন্তু আসলে বাঙালির নয় - বাঙালি নিজের করে নিয়েছে

Recipe:
Recipe:

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির অসম্ভব প্রিয় এমন অনেক খাবার আছে যা আদোপেও বাঙালির নয়। সেইসব খাবার বাঙালি নিজের করে নিয়েছে। তাই তো বাঙালি 'মিলিবে ও মিলবে'। 

** রসনার তৃপ্তি 'সিঙ্গারা' - ভিতরে আলুর পুরওয়ালা এই তেলেভাজার নাম শুনলেই  ভোজনরসিকদের জিভে জল চলে আসে। বাঙালির এত আপন যে সিঙ্গাড়া, সেটা কিন্তু বাইরে থেকে এসেছে। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার কালের টানে এদেশে এসে ঘাঁটি গেড়েছে। হয়ে উঠেছে আপন।

**ছুটির দিনে ফুলকো 'লুচি' - প্রাতরাশে লুচির কথা শুনলেই বাঙালির জিভে জল আসে। সন্ধ্যাবেলার জলখাবারে যদি সিঙ্গারার একচেটিয়া রাজত্ব হয়, তবে সকালে অবশ্যই লুচির রমরমা। ছাঁকা তেলে ভাজা গরম গরম লুচি আর আলুর দম যেন অমৃতকেও হার মানায়। অনেকে তো লুচির পেলে বিরিয়ানিও ভুলে যায়। অথচ লুচি এখানকার খাবার নয়। আগে এদেশে লুচি পাওয়া যেত না। পোর্তুগিজদের হাত ধরে লুচি এদেশে এসেছে। তারপর জড়িয়ে গেছে আবশ্যক খাবারের তালিকায়

**খাবার শুরুতে 'শুক্ত' - বাঙালি খাবারের একেবারে শুরুতেই পাতে পড়ে শুক্তো। শুক্তো না হলে খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। শুক্তো দিয়েই খাওয়া শুরু করে বাঙালি। তারপর মাছ-মাংসের উপাদেয় পদ এসে ভিড় করে। অথচ এই শুক্তোও বাঙালি খাবার নয়। পোর্তুগালের খাবার শুক্তো কালের প্রবাহে মিলেমিশে গেছে বাংলার খাদ্য সংস্কৃতির সঙ্গে।

You might also like!