Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Rui Palang : রুই তো রোজই রান্না হয় বাড়িতে, স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন পালং দিয়ে রুই-র এই রেসিপি

Rui Palang
Rui Palang

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাছ ছাড়া বাঙালির এক বেলাও চলে না , ভাত পাতে এক টুকরো মাছ না হলে খাওয়া টা যেন ঠিক খাওয়ার মত হয়না , কিন্তু রোজ সেই এক মাছের ঝোল আর ঝাল খেয়ে অরুচি হয়েছে ? স্বাদে রকম ফের চাইছেন? তবে আপনার জন্য রইল পুষ্টিকর এক রুই মাছের রেসিপি রুই পালং। 

ভাবছেন পালং দিয়ে তো কেবল পালং পনিরই খেয়েছেন, তবে এবার পালং শাকের পেস্ট দিয়ে বানিয়ে ফেলুন রুই মাছ। কীভাবে বানাবেন রুই পালং, দেখে নিন রেসিপি  


উপকরণঃ


 * রুই মাছ 

* পালং শাক 

* হলুদ 

* পেঁয়াজ বাটা

* আদা বাটা 

* পরিমাণ মতো নুন

* মিষ্টি

* রসুন বাটা

* টমেটো বাটা

* লঙ্কা বাটা

* ধনেপাতা বাটা

* গোলমরিচ গুঁড়ো

* সর্ষের তেল

* পরিমাণ মত জল


পদ্ধতিঃ 


প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে সামান্য ভেজে তুলে নিন। এবার পালং শাক বেটে রাখুন। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে পালং শাক বাটা দিয়ে দিন। এবার ভাজা মাছগুলো দিয়ে দিন ।সামান্য উষ্ণ জল দিয়ে এর মধ্যে ধনেপাতা বাটা, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই পালং।

You might also like!