Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

2 years ago

Mughlai Chicken Recipe: চিকেনের নতুন স্বাদের কিছু খেতে চান? বানিয়ে ফেলুন মোগলাই মুরগি

Mughlai Chicken
Mughlai Chicken

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চিকেনের অন্য ধরনের পদ ট্রাই করতে চান? তাহলে বানিয়ে ফেলুন মোগলাই মুরগি। রুটি, পরোটা, যে কোনও কিছুর সঙ্গে দারুণ জমবে। আসুন দেখে নেওয়া যাক, কী ভাবে বাড়িতে বানাবেন মোগলাই মুরগি।

উপকরণ

এক কেজি মুরগির মাংস

আদা ও রসুন বাটা 

এক চা চামচ লেবুর রস

আধ কাপ টক দ‌ই 

আধা চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো

শাহী জিরা

 দারুচিনি ও ছোটো এলাচ

 ১টা তেজপাতা 

গোটা গোলমরিচ 

কাঁচা লঙ্কা

 কয়েকটা কাজুবাদাম ও আমন্ড

 ফ্রেশ ক্রিম 

পরিমাণমতো তেল

 স্বাদমতো নুন 

ধনে পাতা কুচি


তৈরির পদ্ধতি

মুরগি মাংস ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে নুন, লেবুর রস, টক দ‌ই, আদা বাটা, রসুন বাটা এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।

 কড়াইতে তেল গরম করে শাহী জিরা, ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা এবং গোটা গোলমরিচ ফোড়ন দিন

 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ১০-১৫ মিনিট মতো কষান।

এবার জিরে গুঁড়ো, ‌লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট মতো কষিয়ে নিন।

কাজু এবং আমন্ড একসঙ্গে পেস্ট করে কড়াইতে ঢেলে দিন। সবকটি উপকরণ ভালো করে কষান।

 কিছুক্ষণ কষানোর পরে বেরেস্তা ছড়িয়ে দিন। আরও একটু কষিয়ে দেড় কাপ মতো গরম জল দিয়ে দিন। 

 গ্রেভি ফুটে উঠলে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিন ১০ মিনিটের জন্য। 

 ১০ মিনিট পর ঢাকনা খুলে ফ্রেশ ক্রিম, বাকি বেরেস্তা এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিনিট পাঁচেক মতো রান্না করে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিন। গ্যাস বন্ধ করুন।

বেশ কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে গরম গরম পরিবেশন করুন মোগলাই মুরগি।


You might also like!