Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Cooking

3 days ago

Peri Peri Lamb Chicken: কষা মাংস ছেড়ে এবার ট্রাই করুন ‘পেরি পেরি রাম চিকেন’! বনভোজনের দুপুরে মন জয় করার সেরা সিক্রেট রেসিপি

Peri Peri Lamb Chicken
Peri Peri Lamb Chicken

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের হিমেল সন্ধ্যায় বন্ধুদের আড্ডা আর ঘরোয়া পিকনিক মানেই জিভে জল আনা সব খাবারের আয়োজন। কখনও কড়াইশুঁটির কচুরি তো কখনও ধোঁয়া ওঠা বিরিয়ানি। তবে এবার মেনুতে আনুন একটু 'টুইস্ট'। তন্দুরি চিকেন আর মদ্যপান আলাদা করে না রেখে, দুটোকে মিশিয়ে তৈরি করে ফেলুন এক রাজকীয় পদ— রাম পেরি পেরি চিকেন। রামের কড়া ফ্লেভার আর পেরি পেরি মশলার ঝাল মিলে এই পদটি আপনার সান্ধ্য আড্ডাকে অন্য মাত্রা দেবে।

উপকরণ

১ কেজি চিকেন, ১২০ মিলি রাম, ২ চামচ পেঁয়াজ বাটা, ২ চামচ আদা-রসুন বাটা, ১ চামচ ধনেপাতা কুচি, স্বাদমতো নুন, ১ চামচ গোলমরিচের গুঁড়ো, ২ চামচ লেবুর রস, ১ চামচ অরিগ্যানো, ২ চামচ মাখন, ৩ চামচ সাদা তেল, ২ চামচ সয়া সস, ২ চামচ টম্যাটো কেচাপ, ১ চামচ মধু, ১ চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো গুড়।

প্রণালী

চিকেন ম্যারিনেট করে রাখলে পেরি পেরি চিকেন তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। একটি বড় পাত্রে চিকেন নিন। তাতে সম্পূর্ণ রাম ঢেলে দিন। পাশাপাশি মিশিয়ে দিন সব রকম সস এরপরে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, ধনেপাতা কুচি, নুন-গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং গুড় মিশিয়ে দিন। সমস্ত উপকরণ দিয়ে চিকেন ম্যারিনেট করে নিন। চিকেন ম্যারিনেট করে ২ ঘণ্টা রেখে দিন।

২ ঘণ্টা পরে প্যানে তেল গরম করুন। এতে চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নিন। এরপরে সস তৈরির পালা। ম্যারিনেশনের পাত্রে যে মশলাটা পরে থাকবে সেটা দিয়েই সস বানাতে পারেন। প্যানে মাখন গরম করুন। তার মধ্যে রাম সমেত সমস্ত মশলাটা ঢেলে দিন। এর মধ্যে স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস এবং মধু মিশিয়ে দিন। যদি রামের পরিমাণ কম থাকে, তা হলে আরও ৩০ মিলি মদ যোগ করতে পারেন। গ্রেভি ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন। তার পরে ভাজা চিকেনের উপর ছড়িয়ে দিন এই সস। তৈরি রাম দিয়ে তৈরি পেরি পেরি চিকেন।

You might also like!