Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Chicken wings:রেস্তরাঁর মতো ফ্রায়েড চিকেন উইংস বানিয়ে ফেলুন

Chicken wings
Chicken wings

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুরগিভাজার মনকাড়া স্বাদ পেতে আর নাম করা ফুড চেনে যাওয়ার প্রয়োজন নেই, রেসিপি জানলে আর হাতে একটু সময় থাকলে বাড়ির হেঁশেলই এই স্ন্যাক্সের জন্য যথেষ্ট। পার্টিতে এই স্ন্যাক্স জমিয়ে দিতে পারে আড্ডার আসর।চলুন দেখে নেওয়া যাক ফ্রায়েড চিকেন উইংস রেসিপি

উপকরণ

চিকেন উইংস: ৮ টি

মধু: ২ টেবিল চামচ

টোবাসকো সস: ২ চা চামচ

গন্ধরাজ লেবুর রস:১ চামচ

গন্ধরাজ লেবুর খোসা কোরা: ২চা চামচ (ভিতরের সাদা অংশ বাদে)

নুন ও গোলমরিচের গুঁড়ো: স্বাদ মতো

সাদা তেল: ১ কাপ

ময়দা: ২ টেবিল চামচ

প্রণালী:

মুরগির টুকরোগুলিতে নুন আর গোলমরিচ মাখিয়ে নিন। সস-সহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন ম্যারিনেশনের জন্য। অন্তত ঘণ্টা দুই ম্যারিনেট করে রাখুন। এ বার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিন চিকেনের টুকরোগুলো। তেল এড়াতে চাইলে আভেন ১৬০ ডিগ্রিতে প্রি হিট করে ৪৫ মিনিট ধরে বেক করে নিলেই তৈরি গন্ধরাজ চিকেন উইং। পরিবেশনের সময় মেয়োনিজ বা টম্যাটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

You might also like!