Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Cooking

2 years ago

Khichdi Recipe : টিপ টিপ বৃষ্টি, পাতে থাক বাসমতি চালের খিচুড়ি

Khichdi Recipe
Khichdi Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবৃষ্টিভেজা দুপুরে কী রাঁধবেন ভাবছেন? আজ এডিটরজির হেঁশেলে রইল এক্কেবারে সহজ বাসমতি চালের খিচুড়ির রেসিপি।

উপকরণ

চাল, ডাল, সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, হিং, টোম্যাটো কুচি, আদা বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর ঘি।

কী ভাবে বানাবেন ?

শুকনো কড়াইতে চাল আর ডাল হালকা আঁচে ভেজে তুলে নিন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, আর হিং ফোঁড়ন দিয়ে নিন। এবার একে একে টোম্যাটো কুচি, আদা বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো ভাল করে ভেজে নিন।

এবার ওই ভাজা মশলার মধ্যে চাল আর ডাল দিয়ে দুকাপ জল দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিন। চাল-ডাল ভাল করে সেদ্ধ হয়ে গেলে এলাচ, লবঙ্গ, দারচিনি আর ঘি দিয়ে পরিবেশন করুন খিচুড়ি।


You might also like!