Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Kasundi Katla:চেটেপুটে খান কাসুন্দি কাতলা, দেখে নিন রেসিপি

kasundi
kasundi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখের স্বাদ বদলাতে কাতলা দিয়ে বানিয়ে ফেলুন ভিন্ন রেসিপি। কাসুন্দি আর কাতলার মেলবন্ধন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। দেখে নিন কাসুন্দি কাতলার রেসিপি।

উপকরণ

কাতলা মাছ

কাজু বাদাম

হলুদ 

চেরা কাঁচা লঙ্কা

লঙ্কা গুঁড়ো 

পোস্ত

কাসুন্দি 

স্বাদ মতো নুন 

সামান্য চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

পদ্ধতি 

একটি বাটিতে প্রথমে কাতলা মাছ নিয়ে তাতে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার চেরা কাঁচালঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাছ দিয়ে খানিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিনিট দশেক পর ঢাকা খুলে পোস্ত বাটা দিয়ে কষাতে থাকুন। এরপর স্বাদ মতো নুন, চিনি, চেরা কাঁচালঙ্কা আর কাসুন্দি দিয়ে কষাতে থাকুন। এবার মাছ থেকে তেল ছাড়তে শুরু করলে উপর থেকে কাজুবাদাম আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও বা রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাসুন্দি কাতলা।

You might also like!