Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Cooking Tips : সারা বছর কড়াইশুঁটি ভাল রাখতে চান? জেনে কিছু সহজ উপায়

Green Peas
Green Peas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত মানেই বাজার জুড়ে কড়াইশুঁটি,কড়াইশুঁটি বললেই মনে পড়ে কড়াইশুঁটির কচুরি আর আলুরদম। শুধু তাই নয় সাহা আলুর তরকারি হোক মাছের ঝোল হোক বা সামান্য আলুভাজা সবেতেই স্বাদ বাড়াতে পারে একমুঠো কড়াইশুঁটি।  শুধু স্বাদ নয়, মটরশুঁটির এর স্বাস্থ্যগুণও অনেক। মটরশুঁটিতে ভরপুর পরিমাণে রয়েছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট। এ ছাড়াও ভিটামিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, খনিজ পদার্থে সমৃদ্ধ মটরশুঁটি শরীরের যত্ন নিতে দারুণ উপকারী।

শীতের বিদায় বেলা প্রায় আগত, আর কটা দিন গেলেই শীতের পালা শেষ , তখন আর কোথায় পাবেন কড়াইশুঁটি?  তা হলে কি শীতকাল ছাড়া মটরশুঁটি পাতে পড়বে না?যদি সারা বছর কড়াইশুঁটি স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে কিছু সহজ পথ বাতলে দিতে পারি।কড়াইশুঁটি স্টোর করতে হলে কী কী করনীয় জানতে দেখুন আমাদের পেজটি। 

সেদ্ধ করে করে রাখুন

বছরভর মটরশুঁটি ভাল রাখার সহজ একটি উপায় হল সেদ্ধ করে রাখা। গরম জলে মটরশুঁটি দিয়ে ২ মিনিট মতো ফুটিয়ে নিন। এ বার গরম জল থেকে মটরশুঁটি আলাদা পাত্রে তুলে রাখুন। তার পর ঠান্ডা জলে মটরশুঁটিগুলি ধুয়ে শুকনো কাপড়ে জড়িয়ে রাখুন। মটরশুঁটি শুকিয়ে এলে বাতাস ঢুকবে না এমন কৌটোতে ভরে রেখে দিন। বছরভর ভাল থাকবে মটরশুঁটি। 

সর্ষের তেল

খোসা ছাড়া মটরশুঁটিগুলি আলাদা পাত্রে রাখুন। এক চামচ মতো সর্ষের তেল মটরশুঁটিতে মাখিয়ে নিন। এ বার এই সর্ষের তেলে মাখানো মটরশুঁটিগুলি একটি পলিথিনের ব্যাগে ভরে মুখটা ভাল করে বেঁধে দিন। মটরশুঁটির ব্যাগটি ফ্রিজে তুলে রাখুন। এই ভাবে রাখলে এক বছর ভাল থাকবে মটরশুঁটি। 

অঙ্কুরিত মটরশুঁটি

বাজার ঘুরলেই চোখে পড়বে অঙ্কুরিত মটরশুঁটি। এগুলি কিনে রাখতে পারলে ভাল। শিস বেরোনো মটরশুঁটি সহজে নষ্ট হয় না। তাই এইগুলি কিনে রাখতে পারলে নিশ্চিন্ত। সারা বছর ব্যবহার করতে পারবেন।

You might also like!