Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Crispy Egg Fingers : সন্ধ্যার আড্ডায় তৈরি করুন ক্রিস্পি এগ ফিঙ্গার, জেনে নিন পদ্ধতি

Crispy Egg Fingers
Crispy Egg Fingers

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন ক্রিস্পি এগ ফিঙ্গার। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন খাবারের এই পদটি। তাই আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। রইল খুব সহজ একটি রেসিপি- 

উপকরণ

ডিম-৫ টি

একটি বড় পেঁয়াজ কুচি,

গাজর কুচি, ক্যাপসিকাম কুচি

১ টেবিল চামচ চিলি ফ্লেক্স

১ টেবিল চামচ অরিগ্যানো

স্বাদ মতো নুন ও গোলমরিচ

বিস্কুটের গুঁড়ো

কর্নফ্লাওয়ার

পদ্ধতি

প্রথমে একটি বড় বাটিতে ডিমগুলি ভাল করে ফেটিয়ে নিন। এবার একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন ও গোলমরিচ মিশিয়ে আবার ভাল করে ফেটিয়ে নিন। এবার একটি বড় পাত্রে ডিমের মিশ্রণটি দিয়ে ভাপিয়ে নিন। কিভাবে ভাসাবেন? কড়াইতে জল দিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে পাত্রটি বসিয়ে দিন। পনেরো মিনিট পর নামিয়ে নিন। ডিম ভাপা হয়ে এলে তা ঠান্ডা করে ফিঙ্গারের আকারে লম্বা লম্বা করে টুকরো করে ফিঙ্গারগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রেখে দিন। ২০ মিনিট পর ফিঙ্গারগুলি ফ্রিজ থেকে বার করে ডোবা তেলে ভেজে টম্যোটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি এগ ফিঙ্গার।

You might also like!