Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Cooking

3 years ago

Cake Recipe : এই বড়দিনে অভেন ছাড়াই বানিয়ে ফেলুন টেস্টি গাজরের কেক

Carrot Cake
Carrot Cake

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত প্রায় এসেই গিয়েছে, বড়ো রাস্তার মোড়ে মোয়া আর পাটালির দোকান জানান দিচ্ছে উৎসবের মরসুম শুরু হবার প্রস্তুতি পর্ব প্রায় শুরু। শীতে পিঠে, পুলি,গুড়ের পায়েস তো হবে ই কিন্তু বাঙালি উৎসব প্রিয় মানুষ পৌষ পার্বন শেষ হলেও বড় দিনের সেলিব্রেশন কী বাদ যাবে? তা হবে না পিঠে পায়েসের সাথে কেক ও থাকতে হবে। তবে কেক বানানোর জন্য ওভেন দরকার অনেক তোড়জোড়! চিন্তা নেই এর সমাধান ও আছে, ওভেন ছাড় ও বানিয়ে ফেলতে পারবেন দারুন গাজরের কেক, দেখে নিন উপকরন ও পদ্ধতি। 

উপকরণ

১) আটা : ১ কাপ

২) দারচিনি গুঁড়ো : ১ চা চামচ

৩) জায়ফল : আধ চা চামচ

৪) বেকিং পাউডার : আধ চা চামচ

৫) বেকিং সোডা : আধ চা চামচ

৬) নুন : এক চিমটে

৭) ডিম : ২টি

৮) ভ্যানিলা এসেন্স : ১ চা চামচ

৯) সাওয়ার ক্রিম : আধ কাপ

১০) চিনি : আধ কাপ

১১) ব্রাউন সুগার : আধ কাপ

১২) নারকেল তেল : আধ কাপ

১৩) কমলালেবুর রস : ১ টেবিল চামচ

১৪) কোরানো গাজর : দেড় কাপ

১৫) আখরোট : আধ কাপ 

পদ্ধতিঃ 

প্রথমে একটি পাত্রে আটা, বেকিং সোডা, দারচিনি গুঁড়ো, জায়ফল গুঁড়ো এবং নুন ভাল করে মিশিয়ে নিন। অন্য আরেকটি পাত্রে ডিম ভাল করে ফেটিয়ে নিয়ে একে একে সাওয়ার ক্রিম, নারকেল তেল, দু’রকম চিনি, কমলালেবুর রস এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এই ডিমের মিশ্রণের মধ্যে ধীরে ধীরে ময়দা দিয়ে মেশাতে থাকুন। ঘন মিশ্রণ তৈরি হলে এর মধ্যে কুরিয়ে রাখা গাজর এবং কুচি করে রাখা আখরোট দিয়ে দিন। ভাল করে ফেটিয়ে নিয়ে কিছু ক্ষণ ঢাকা দিয়ে রাখুন। এ বার যে পাত্রে বেক করবেন, সেই পাত্রটির গায়ে সামান্য মাখন মাখিয়ে রাখুন।  এ বার গ্যাসে কেক বেক করার জন্য বড় একটি পাত্রে চার কাপ জল দিন। তার উপর কোনও পাত্র বসতে পারে এমন স্ট্যান্ড বসিয়ে নিন। গ্যাস জ্বেলে কিছু ক্ষণ জল গরম করে নিন। ধোঁয়া উঠলে কেকের মিশ্রণের পাত্রটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিন। বড় ওই পাত্রটির মুখ ভাল করে ঢেকে দিন। ভিতরের বাষ্প বেরোতে না পারলে আরও ভাল। ৪০ মিনিট অল্প আঁচে বেক হতে দিন। ঢাকা খুলে কেকের মধ্যে কাঠি প্রিক করে দেখুন, কাঠির গায়ে কিছু লেগে আছে কিনা। যদি না থাকে তা হলে বুঝবেন কেক তৈরি হয়ে গিয়েছে।

You might also like!