Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Cooking

3 weeks ago

Jamai Sasthi Special: জামাইষষ্ঠীর পাতে থাকুক নতুন চমক, ঘরেই বানান ঠান্ডা লিচুর রাবড়ি

Jamai Sasthi Lychee Rabri
Jamai Sasthi Lychee Rabri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাইষষ্ঠী। আগামী ২০ জুন পালিত হবে এই বিশেষ দিন। বছরের এই একটি দিনে জামাইকে ঘিরে শ্বশুরবাড়িতে চলে বিশেষ আয়োজন। পছন্দের মাছ, মাংস, নানা পদে ভরে ওঠে ভোজের থালা। তবে শেষ পাতে মিষ্টি না থাকলে বাঙালির কোনও উৎসবই যেন সম্পূর্ণ হয় না। এদিকে গরমের দাপট এখনও কমেনি। তাই প্রচলিত মিষ্টির বদলে যদি পরিবেশন করা যায় ঠান্ডা ও সুস্বাদু কোনও ডেজার্ট, তাহলে জামাইয়ের মন জয় করা আরও সহজ। এমনই এক অভিনব পদ হল লিচুর রাবড়ি। মৌসুমি ফল লিচুর স্বাদ আর রাবড়ির ঘন মিষ্টতা মিলিয়ে তৈরি এই পদ হতে পারে জামাইষষ্ঠীর বিশেষ আকর্ষণ। 


∆ লিচুর রাবড়ি তৈরির উপকরণ—

মিষ্টি পাকা লিচু: ১৫-২০টি

ফুল ক্রিম দুধ: দেড় লিটার

চিনি: ৪-৫ টেবিল চামচ (স্বাদমতো)

কনডেন্সড মিল্ক: ৩ টেবিল চামচ

এলাচ গুঁড়ো: সিকি চা-চামচ

জাফরান: ১ চিমটি (দুধে ভেজানো)

গোলাপ জল: আধা চা-চামচ

পেস্তা ও কাঠবাদাম কুচি: ২ টেবিল চামচ

∆ প্রস্তুত প্রণালী—  প্রথম ধাপে লিচুর খোসা ছাড়িয়ে খুব সাবধানে ভেতর থেকে বীজগুলো বের করে আলাদা করে রাখুন। এবার একটি চওড়া কড়াইতে পুরো দুধটা ঢেলে দিয়ে মাঝারি আঁচে ভালো করে ফোটান। দুধ ফুটতে ফুটতে ওপরে যে সর জমবে, তা চামচ দিয়ে আলতো করে কড়াইয়ের চারপাশে বা কিনারায় লাগিয়ে রাখুন। এইভাবে বারবার জমা হওয়া সর কড়াইয়ের গায়ে জমিয়ে রাখতে হবে। অনবরত এই প্রক্রিয়াটি করতে করতে দুধ যখন মূল পরিমাণের প্রায় এক-তৃতীয়াংশ হয়ে আসবে, তখন বুঝতে হবে রাবড়ি প্রায় তৈরি।

এই অবস্থায় কড়াইয়ের কিনারায় জমে থাকা সব শুকনো সর চামচ দিয়ে স্ক্র্যাপ করে মূল দুধের সঙ্গে মিশিয়ে দিন। এতে দুধে চমৎকার ঘন ও দানাদার ভাব চলে আসবে। এরপর এই ঘন ক্ষীরের মধ্যে চিনি, কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো এবং জাফরান মিশ্রিত দুধ ঢেলে দিন। মাঝারি আঁচে মিশ্রণটিকে আরও অন্তত ৫ মিনিট ফুটিয়ে রান্না করুন। চিনি পুরোপুরি গলে গিয়ে রাবড়ি বেশ ঘন ও লোভনীয় হয়ে উঠলে গ্যাস বন্ধ করে দিন।

এবার গরম রাবড়ির ওপর গোলাপ জল ছড়িয়ে দিয়ে কড়াইটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে পুরোপুরি ঠান্ডা করে নিন। মনে রাখবেন, গরম রাবড়ির মধ্যে কোনও অবস্থাতেই লিচু মেশানো যাবে না। এতে দুধ কেটে যাওয়ার বা স্বাদ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। রাবড়ি পুরোপুরি ঠান্ডা হয়ে এলে বীজহীন গোটা লিচুগুলো আলতো হাতে মিশিয়ে দিন। এবার পুরো ডেজার্টটি একটি সুন্দর পাত্রে ঢেলে অন্তত দুই ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে ওপর থেকে কুচানো পেস্তা ও কাঠবাদাম ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন রাবড়ি লিচু। 




You might also like!