Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Exchange of 2000 note : ২০০০ টাকার নোট বদলে প্রয়োজন নেই পরিচয়পত্রের, জানাল পিএনবি কর্তৃপক্ষ

exchange of 2000 note   (Symbolic Picture)
exchange of 2000 note (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ২৩ মে : দেশজুড়ে মঙ্গলবার থেকে বিভিন্ন ব্যাঙ্কে ২,০০০ টাকার নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নোট বদল করার জন্য প্যান বা আধার কার্ডের মতো কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। এমনকি, ব্যাঙ্কের কোনও ফর্মপূরণ করতে হবে না নোট জমা দিতে ইচ্ছুকদের। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র পর মঙ্গলবার এমনই জানিয়েছেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কর্তৃপক্ষ।

পিএনবি জানিয়েছে, তাঁদের ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে নোটবদল করতে পারবেন গ্রাহকেরা। এমনকি, অন্য ব্যাঙ্কের গ্রাহকেরাও এই সুবিধা পাবেন। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আগেই জানানো হয়েছিল, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট বদলের প্রক্রিয়া চলবে তাঁদের ১৯টি আঞ্চলিক অফিসেও। একলপ্তে ২,০০০ টাকার ১০টি নোট অর্থাৎ ২০,০০০ টাকা পর্যন্ত বদল করা যাবে। যদিও এক দিনে ২০০০ টাকার নোট বদল করার কোনও ঊর্ধ্বসীমা রাখেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে ২০,০০০ টাকার বেশি নোট বদল করার জন্য আয়কর দফতরের বহাল নিয়ম মানতে হবে।

বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণার পরই জনমানসে ফিরেছে নোট বাতিলের স্মৃতি। সে বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। তার পরেই নোটের জোগান দিতে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। এ বার সেই ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…