Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

BJP is sending four MPs: 'ভোটের পর হিংসা শুধু বাংলাতেই', চার সাংসদের দল পাঠাচ্ছে বিজেপি

BJP is sending a team of four MPs
BJP is sending a team of four MPs

 

কলকাতা, ১৫ জুন: রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় দল। হিংসা পরিস্থিতি পর্যালোচনায় এই দল তৈরি করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা ।

এই দলে আছেন ৪ সাংসদ বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যে, ভোট পরবর্তী হিংসার খবর নেই বলে দাবি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর। শনিবার জারি করা ওই প্রেস বিবৃতিতে সই রয়েছে পদ্মের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের।

বিজেপির ওই প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘গোটা দেশে এ বার লোকসভা ভোট হয়েছে শান্তিপূর্ণ ভাবে।২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ভোট ছাড়াও চার রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। তার মধ্যে কয়েকটিতে ক্ষমতার বদলও হয়েছে। অথচ কোথাও কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি। হয়েছে শুধুমাত্র বাংলায়।’’ বিজেপির দাবি, বাংলায় দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে। ২১ জুন পর্যন্ত এই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাই কোর্টও।

You might also like!