West Bengal

2 years ago

Road Accident in Midnapore : পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনা, এক পুলিশ কর্মী-সহ মৃত দুই

Road Accident in Midnapore (Symbolic picture)
Road Accident in Midnapore (Symbolic picture)

 

পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর : পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী-সহ দু'জন। বেপরোয়া কন্টেনারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মী-সহ দু'জনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন সিভিক ভলান্টিয়ারও। আহত হয়েছেন আরও ৪ জন, এদের মধ্যে রয়েছেন দু'জন এসআই। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কন্টেনার ফেলেই পালিয়ে যায় চালক, তাঁর খোঁজ চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তীব্র গতিতে ছুটে আসছিল একটি কন্টেনার। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে পুলিশের টহলদারি ভ্যানে। সেখানে থাকা একজন পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ার মারাত্মক জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘাতক কন্টেনারটিকে আটক করতে পারলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে পুলিশের টহলদারি গাড়িটি। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার। এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মী এবং এক সিভিক ভলান্টিয়ারের। বাকি তিনজন পুলিশের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসা চলছে। ঘাতক কন্টেনারটিকে আটক করলেও চালক 

You might also like!