Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Berhampore News: বহরমপুরে ভাঙা পড়লো সরকারি জমিতে থাকা তৃণমূলের কার্যালয়

Berhampore Trinamool office demolished
Berhampore Trinamool office demolished

 

মুর্শিদাবাদ, ২ জুন : রাজ্যে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে উচ্ছেদ অভিযান চালাল জেলা প্রশাসন। রাস্তার পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের একটি কার্যালয় এদিন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গেছে, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের ওই কার্যালয়টি। দলীয় কার্যালয়ের পাশাপাশি কাছে থাকা বাঁশ ও টিন দিয়ে ঘেরা আরও একটি অস্থায়ী ঘরও ভেঙে দেওয়া হয় প্রশাসনের তরফে। তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের ওই কার্যালয় ভাঙা নিয়ে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।

You might also like!