Breaking News
 
Naseer Speaks: নিট আন্দোলনে সরব নাসিরুদ্দিন শাহ, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বললেন— ‘লড়াই চালিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি’ NEET Paper Leak: ‘শিক্ষার্থীরাই প্রথম’, নিট ইস্যুতে সংসদে মুখোমুখি আলোচনার বার্তা রিজিজুর Madan Mitra Son's News: শিবির বদলের আবহেই ইডি তলব! পুর নিয়োগ দুর্নীতিতে সিজিও কমপ্লেক্সে মদনপুত্র CM Suvendu Adhikari: ‘ঝগড়া নিজেরা মেটান, মুখ্যমন্ত্রী তো বসে নেই’,বিরোধী দলনেতা নিয়ে মুখ খুললেন শুভেন্দু TMC 21 July Controversy: ‘আড়াই হাজার লোক নিয়ে বড় বড় কথা’, অভিষেককে নিশানা করে পালটা আক্রমণ মুখ্যমন্ত্রীর, বিস্ফোরক দিলীপ ঘোষ 21 July Kalyan Banerjee: ‘একুশের সভায় লোক দেখেই আমার সঙ্গে দুর্ব্যবহার’, মমতাকে নিশানা করে বিস্ফোরক পোস্ট কল্যাণের

 

West Bengal

1 year ago

Dilip Ghosh Meets Mamata Banerjee: বিজেপি ছাড়ার প্রশ্নই নেই, মমতা-সাক্ষাতের প্রেক্ষিতের জবাব দিলীপের

Dilip Ghosh Meets Mamata Banerjee at Jagannath Temple in Digha
Dilip Ghosh Meets Mamata Banerjee at Jagannath Temple in Digha

 

দীঘা, ১ মে : দলকে আবারও অস্বস্তিতে ফেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথধামে সস্ত্রীক গিয়েছেন দিলীপ ঘোষ। মন্দির পরিদর্শনের পর গল্পগুজব করতে দেখা যায় মুখ্যমন্ত্রী এবং দিলীপকে। দিলীপের এই ভূমিকায় ক্ষুব্ধ দলীয় নেতৃত্ব। এমতাবস্থায় দিলীপ জানালেন, তিনি রাজনীতি ছাড়তে পারেন, তবে বিজেপি ছাড়ছেন না।

বৃহস্পতিবার সকালে দীঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেই দিলীপ ঘোষ বলেছেন, ‘বড় বড় কথা কারা বলছেন, যাঁরা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। চরিত্রের কথা বলছেন কারা, যাঁরা কালীঘাটের উচ্ছিস্ট খেয়েছেন, এখন বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তাঁরা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন।’’ দিলীপের এই মন্তব্যের নিশানা যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু, তা এক প্রকার স্পষ্টই বলে মনে করছে রাজনৈতিক মহল।


You might also like!