Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Mamata Banerjee: উত্তরবঙ্গগামী ফ্লাইট কম থাকায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর!

Mamata Banerjee got angry for the least flight of North bengal (File Picture)
Mamata Banerjee got angry for the least flight of North bengal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকালেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পান তিনি। তবে মুখ্যমন্ত্রী কলকাতা-বাগডোগরা ফ্লাইটের অপ্রতুলতায় বিকেলের আগে উত্তরবঙ্গে পৌঁছতে পারেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী বুকিং পাননি একাধিক বিমান সংস্থার ফ্লাইটের টিকিটের জন্য চেষ্টা করেও। শেষ পর্যন্ত বিকেলের ফ্লাইটে শিলিগুড়ি পৌঁছন তিনি। কলকাতা-বাগডোগরা ফ্লাইটের এই অপ্রতুলতা দেখে প্রচণ্ড ক্রুদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গগামী ফ্লাইট কেন্দ্রের বিজেপির সরকারের ইন্ধনেই কমিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তজার্তিক বিমানবন্দর থেকে বহু বিমান সংস্থা তাদের ফ্লাইটের রি-ফুয়েলিং করে। সেই রি-ফুয়েলিংয়ের ক্ষেত্রে রাজ্য সরকার কিছু সুবিধা প্রদান করে বিমান সংস্থাগুলিকে, এমনই দাবি তৃণমূল নেতৃত্বের।

You might also like!