Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Assembly by poll :সকাল ৯টা পর্যন্ত গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ, এগিয়ে রায়গঞ্জ

Assembly by poll
Assembly by poll

 

কলকাতা, ১০ জুলাই : পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনের উপ-নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ। সবথেকে এগিয়ে রায়গঞ্জ। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৯টা পর্যন্ত গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ১২.০১ শতাংশ। তার পরই রয়েছে রানাঘাট দক্ষিণ (১১.৫৮ শতাংশ)। বাগদায় ভোটদানের হার ১০.৬১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে (৯.০১ শতাংশ)।

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই চারটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। বাগদায়ও বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল সকাল ভোটদানের তাগিদে বুথগুলিতে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে কিউআরটি টিমও। বাগদার হেলেঞ্চা গার্লস হাই স্কুল ১৩১ নম্বর বুথকে মডেল বুথ করা হয়েছে।

You might also like!