Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

West Bengal Assembly Election: তুফানগঞ্জে বুথ জ্যামের অভিযোগে উত্তেজনা, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযানে ভাঙল দুই দলের ক্যাম্প

Tension Erupts in Tufanganj Amid Allegations of Booth Jamming
Tension Erupts in Tufanganj Amid Allegations of Booth Jamming

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নির্বাচনের দিন তুফানগঞ্জ বিধানসভার মহিষকুচি ২ গ্রাম পঞ্চায়েতের বাকলা এলাকায় ৪০ ও ৪১ নম্বর বুথকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘বুথ জ্যামিং’-এর অভিযোগ ওঠায় বুথ চত্বরে ব্যাপক জমায়েত তৈরি হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভিড় সরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযানের সময় তৃণমূলের একটি অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়া হয়। পাশাপাশি পার্শ্ববর্তী বিজেপির অস্থায়ী ক্যাম্পও সরিয়ে দেয় পুলিশ, যাতে কোনও পক্ষই বুথের কাছে জমায়েত করতে না পারে। ঘটনার পর এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ভাঙা চেয়ার-টেবিল। পরিস্থিতি যাতে ফের অশান্ত না হয়, সেজন্য এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিক রাখতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

You might also like!