Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Bengal Weather Forecast: ঝড়-বৃষ্টিতে নামল তাপমাত্রা, বর্ষার আগমনের প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ১১ জুন : উত্তরবঙ্গে বর্ষা আনুষ্ঠানিক ভাবেই প্রবেশ করে গিয়েছে। ফলে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও, এবার এখানে শুধু বর্ষার আগমনের প্রতীক্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলায়। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বৃষ্টি চলবে।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘাচ্ছন্ন। ঘর্মাক্ত গরম নেই, উল্টে নেমেছে তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। ঝড়-বৃষ্টির কারণে আগামী দু’দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।

You might also like!