West Bengal

2 years ago

Sukanya Mondal: আদালতে বাবা-কে দেখতে না পেয়ে ভেঙে পড়েন সুকন্যা

Sukanya Mondal
Sukanya Mondal

 

নয়াদিল্লি, ১৮ আগস্ট  : বাবা-মেয়ে দুজনেই আছেন তিহাড় জেলে। আলাদা সেলে থাকায় একে অপরের খবর পান না খুব বেশি। দেখা হওয়ার সুযোগও কম। শুক্রবার আদালতে গিয়ে বাবা-কে দেখতে না পেয়েই সায়গলের কাছে বাবার কথা জানতে চান অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা।

উত্তরে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন জানান, শরীর ভাল নেই অনুব্রতর। হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। এ কথা শুনে আদালতেই ভেঙে পড়েন সুকন্যা।

গরু পাচার মামলায় বছর খানের আগে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। মাস কয়েক পরে গ্রেফতার হন তাঁর একমাত্র কন্যা সুকন্যাও। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সুকন্যার নামে যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, তা নিয়েই সন্দেহ বাড়ে তদন্তকারীদের।

দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন সুকন্যা। বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করার কথা ছিল সুকন্যা, অনুব্রত সহ এই মামলার অভিযুক্তদের। সেই মতো আদালতে নিয়ে যাওয়া হয় সুকন্যাকে। উপস্থিত ছিলেন আর এক অভিযুক্ত সায়গলের হোসেনও।

অসুস্থতার কারণে গত ২ মাস ধরে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই শুনানিতে অংশগ্রহণ করছিলেন অনুব্রত। শুক্রভার তাঁর সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল। তাই কোর্টে প্রবেশ করে বাবাকে দেখতে না পেয়ে অবাক হন সুকন্যা। ভেঙে পড়েন সুকন্যা। আদালত কক্ষ থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বাবার শরীর ভাল নেই।’

You might also like!