Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

West Bengal

1 year ago

West Bengal: ভিন রাজ্যে আলু পাঠানো রুখতে দাঁতনে অস্থায়ী চেকপোস্টে কড়া নজরদারি

Check post
Check post

 

দাঁতন, ৩ ডিসেম্বর  : পূর্ব মেদিনীপুর জেলার ডেবরা পেরিয়ে দাঁতন। এরপর ওড়িশার সীমান্ত। বাংলা থেকে আলু বোঝাই গাড়িতে সীমানা পেরিয়ে তা যাতে ভিন রাজ্যের গন্ডিতে ঢুকে পড়তে না পারে এ জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই কড়া জেলা প্রশাসন। দাঁতনের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মঙ্গলবার বিধানসভায় সেপ্রসঙ্গে এই প্রতিবেদককে জানিয়েছেন, দাঁতন–১ নম্বর ব্লকে এই মুহূর্তে তিনটি চেক পোস্ট তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে। সুবর্ণরেখা নদী পেরিয়ে গেলেই সড়কপথেই রয়েছে ওড়িশা সীমান্তের প্রবেশ পথ। ওই পথে কড়া নজর রাখতে হয়েছে। বাই পাটনা হাইস্কুলের সামনেই রয়েছে কাগজে কলমে এক চেকপোস্ট, বিদ্যাসাগর বিদ্যাপীঠের কাছে। সোনাকুলিয়াতে রয়েছে আরেকটি। বামনপুকুরের কাছেও আরেকটি। এটি দাঁতন বাইপাসের উপরে। দাঁতন থানার আই সি 'র নেতৃত্বে চলছে নজরদারি। সেইসঙ্গে রয়েছে সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড। এরপর রয়েছে ওড়িশা সীমান্তে লক্ষণনাথ চেক পোস্ট সংশ্লিষ্ট রাজ্যের নিজস্ব চেক পোস্ট।

You might also like!