Breaking News
 
Parliament Monsoon Season 2026: লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল, দুপুর দু'টো পর্যন্ত উভয়কক্ষের অধিবেশন মুলতুবি NDA Parliamentary Party's Meeting : এনডিএ বৈঠকে প্রথম সারির আসন কাকলির, বদলাচ্ছে কি দিল্লির রাজনৈতিক সমীকরণ? Poster Controversy: সুদীপকে নিশানা করে বিতর্কিত পোস্টার, প্রচারকের তালিকায় কুণাল-তাপসের নাম ঘিরে তুমুল বিতর্ক Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু

 

West Bengal

2 years ago

Weather forecast of Bengal: দক্ষিণবঙ্গে বজায় রয়েছে গরম, ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়া বদলের সম্ভাবনা

South Bengal continues to be hot, weather likely to change within 24 hours
South Bengal continues to be hot, weather likely to change within 24 hours

 

কলকাতা, ১৩ জুন: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু একই জায়গায় আটকে থাকায়, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে বৃহস্পতিবারও রেহাই মিলল না। এদিন সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত রয়েছে। পশ্চিমের তিন জেলা–পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ জনিত পরিস্থিতির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তা বর্ষার বৃষ্টি নয়। কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনা বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। তবে, শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ২৪ ঘণ্টা থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। অন্যান্য জেলাতেও চলবে ভারী বৃষ্টি।

You might also like!