West Bengal

7 hours ago

Bengal Pension Scheme Money: লক্ষ লক্ষ উপভোক্তার মুখে হাসি, আগস্ট থেকেই ৫০০ টাকা বাড়ছে তিন ধরনের সামাজিক ভাতা

Chief Minister Suvendu Adhikari
Chief Minister Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ এক লাফে ৫০০ টাকা বাড়িয়ে মাসিক ১,৫০০ টাকা করার ঘোষণা কার্যকর করা হয়েছে। সোমবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় থাকা তিনটি পেনশন প্রকল্পে এই বর্ধিত আর্থিক সহায়তা আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে। ফলে আগস্ট মাস থেকেই রাজ্যের লক্ষাধিক উপভোক্তা বাড়তি ভাতার সুবিধা পাবেন।সরকারি নির্দেশিকা অনুযায়ী, তিনটি প্রকল্পের উপভোক্তারা বাড়তি ভাতা পাবেন। তার মধ্যে রয়েছে, ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প। প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে প্রতি মাসে বাড়তি ৫০০ টাকা করে পাবেন। এই অর্থ আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

You might also like!