Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Sujit Bose :‘গ্রেপ্তার হয়েছেন যখন, অপেক্ষা করুন’—সুজিতের আবেদন ঘিরে হাই কোর্টে তাৎপর্যপূর্ণ মন্তব্য

Sujit Bose
Sujit Bose

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারি খারিজের আবেদন নিয়ে জরুরি শুনানির আর্জি গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, ফলে এত তাড়াহুড়োর প্রয়োজন কী। সুজিতের আইনজীবীর দাবি, গ্রেফতারের কারণ স্পষ্ট নয় বলেই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি নিয়ম মেনেই হবে বলে জানিয়েছে আদালত।

বিচারপতি কৃষ্ণ রাওয়ের মন্তব্য, গ্রেফতার খারিজ নিয়ে এত তাড়াহুড়ো কেন? ইতিমধ্যে যদি গ্রেফতার হয়ে থাকেন, তবে মামলায় আর কী পড়ে থাকে? সুজিতের আইনজীবী জানান, তাঁর মক্কেল এখনও ইডি হেফাজতে রয়েছেন। এখনও জেল হেফাজতে পাঠানো হয়নি। এই অবস্থায় গ্রেফতারের বিরুদ্ধে মামলার শুনানি হোক। নিয়ম মেনে গ্রেফতার করেনি ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তার পরেই বিচারপতি রাওয়ের মন্তব্য, গ্রেফতার যখন হয়ে গিয়েছেন জামিনের আবেদন করবেন। জামিনের আবেদন করেননি কেন? ওই বিষয়ে এখনই শুনানি করা সম্ভব নয়। জুলাই মাসে মামলা শুনানির জন্য আসবে। আইনজীবীর আবেদন, গ্রেফতারিকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। গ্রেফতার যদি অবৈধ হয়, তাই এই আবেদন করা হয়েছে। এখন যেমন পরিস্থিতি, জুলাই মাসে সেই মামলা শুনানির তালিকায় এলেও একই অবস্থা হবে। তখনও মামলাটির শুনানি ঘিরে অনিশ্চয়তা তৈরি হবে। বিচারপতি রাও বলেন, ‘‘ঠিক আছে। মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করতে বলছি।’’

গত ১১ মে সুজিতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন সুজিতের আইনজীবী। মামলা দায়েরের অনুমতিও দেওয়া হয়। বিচারপতি শম্পা দত্ত পাল নির্দেশ দেন, নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে। সোমবার হাই কোর্ট দ্রুত শুনানির মামলা খারিজ করে দিল।

You might also like!