
কলকাতা, ২৮ এপ্রিল : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ, এই পর্বে গণতন্ত্রের উৎসবে শামিল হবেন ৭টি জেলার ভোটাররা। মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। যন্ত্রবন্দি হবে ১৪২ আসনের ভবিষ্যৎ। কলকাতায় ১১টি বিধানসভা আসন, নদীয়ায় ১৭টি, উত্তর ২৪ পরগণায় ৩৩টি আসন, দক্ষিণ ২৪ পরগণায় ৩১টি আসন, হাওড়ায় ১৬টি আসন, হুগলিতে ১৮টি এবং পূর্ব বর্ধমানে ১৬টি আসন। বুধবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণকে অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
জেলাওয়ারি বিধানসভা কেন্দ্র:
নদীয়া : করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী ও হরিণঘাটা।
উত্তর ২৪ পরগনা : বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর ও হিঙ্গলগঞ্জ।
দক্ষিণ ২৪ পরগনা : গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজ।
কলকাতা : কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়া।
হাওড়া : বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগতবল্লভপুর ও ডোমজুড়।
হুগলি : উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুল।
পূর্ব বর্ধমান : খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম ও গলসি।
