Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

1 year ago

Visva Bharati:বাইশে শ্রাবণে কবিগুরুকে স্মরণ, বিশেষ উপাসনা বিশ্বভারতীতে

Remembrance of Kabiguru on 20th Shravan
Remembrance of Kabiguru on 20th Shravan

 

শান্তিনিকেতন, ৭ আগস্ট : বাইশে শ্রাবণ মানেই মন খারাপের দিন, বুধবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। বুধবার প্রথা মেনে ভোরবেলায় গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনা এবং কবিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাইশে শ্রাবণ পালিত হল বিশ্বভারতীতে।

বিশ্বকবির প্রয়াণ দিবসে বিশেষ উপাসনায় উপস্থিতি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মন্ডল, শিক্ষক, কর্মী, পড়ুয়া, আশ্রমিকেরা। এ দিন সঙ্গীত পরিবেশন, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে গানে, কবিতায় ও নৃত্যের মধ্য দিয়ে নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হয়।

You might also like!