Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Weather update for Bengal Sunday: শক্তি বাড়াচ্ছে রেমাল, জারি সতর্কতা

Remal increasing power, warning issued
Remal increasing power, warning issued

 

কলকাতা, ২৬ মে: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দফতরের তরফে বিকেলের পর অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। রেমালের প্রভাবে ইতিমধ্যেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতাতেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, রবিবারই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়।

গোসাবায় ভোর থেকেই শুরু হয়েছে ব্যাপক ঝড়-বৃষ্টি। তার মধ্যেই চলছে ফেরি সার্ভিস। বদ্বীপের বাসিন্দারা বৃষ্টি মাথায় করেই ফেরি পারাপার করছেন। রাতে নদীতে কোটাল চলবে। ফলে বন্ধ থাকবে পারাপার। তাই আগেভাগেই নিরাপদ আশ্রয়ের খোঁজে সুন্দরবনের প্রত্য়ন্ত অঞ্চলের বাসিন্দারা।


You might also like!