West Bengal

7 hours ago

Bengal Weather Forecast: মঙ্গলবার দক্ষিণে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তরবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ২১ জুলাই : মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে। এদিন দুই ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ক'দিন।

তবে, উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমতে পারে। এমনিতে বিগত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর বেড়ে গিয়ে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এখানে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বুধবার আবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল বৃষ্টির প্রভাবে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। নিচু এলাকায় রয়েছে প্লাবনের আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।

You might also like!