West Bengal

2 years ago

Cooch Behar:কোচবিহারে আরও দুটি পুর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন রবীন্দ্রনাথ ঘোষ

Rabindranath Ghosh inaugurated two more public health centers in Cooch Behar
Rabindranath Ghosh inaugurated two more public health centers in Cooch Behar

 

কোচবিহার, ৩১ আগস্ট  : কোচবিহার শহরে আরও দুটি পুর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল। বৃহস্পতিবার শহরের ২০ ও ১ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন স্থানীয় কাউন্সিলাররাও সেখানে উপস্থিত ছিলেন। এই নিয়ে শহরে মোট স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭টি।

জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রক্তচাপ, সুগার সহ নানা পরীক্ষা নিরীক্ষাও সেখান থেকে করা হবে। একজন করে চিকিৎসক, স্টাফ নার্স এবং এএনএম কর্মী সহ মোট পাঁচজন কর্মী থাকছে এক একটি স্বাস্থ্যকেন্দ্রে।এদিন উদ্বোধন শেষে রবীন্দ্রনাথ ঘোষকে নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান। তিনি জানান, অল্প অসুস্থ হলেও বাসিন্দাদের লাইন দিয়ে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে হত। এখন বাড়ির সামনেই স্বাস্থ্যকেন্দ্র থাকায় বাসিন্দাদের সুবিধা হবে। রবিবাবু আরও জানান, খুব শীঘ্রই শহরের ৬ নম্বর ওয়ার্ডে আরও একটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হবে।

You might also like!