Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal Election 2026: এন্টালিতে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়ায় বচসা প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

Priyanka Tibrewal
Priyanka Tibrewal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এন্টালিতে ভোটকেন্দ্রে বুথে ঢুকে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কলকাতার এন্টালিতে একটি বুথে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া নিয়ে নির্বাচনী আধিকারিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। বুথের ভিতরে ঢুকে ধাক্কাধাক্কি হয় বলেও অভিযোগ| ঘর ছোট হওয়ার অজুহাতে তাঁর এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। প্রিয়াঙ্কার দাবি, ভিতরে কি কোলে বসবে? ১৫ বছর ধরে এই করে আসছে। এবার কেন্দ্রীয় বাহিনী আছে। তারাই অ্যাকশন নেবে। পরে তৃণমূল প্রার্থীর প্রতিনিধিও সেই বিতর্কে জড়িয়ে পড়লে দু’জনকেই বুথ থেকে বের করে দেওয়া হয়।

অন্যদিকে, চাপড়া বিধানসভা কেন্দ্রের ৫৩ নম্বর বুথে এক বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোশারফ মীর নামে ওই এজেন্টকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like!