West Bengal

39 minutes ago

Abhishek Banerjee : হামলার পর শারীরিক সমস্যা! সিআইডি তলব সত্ত্বেও ভবানীভবনে গেলেন না অভিষেক

Abhishek Banerjee,
Abhishek Banerjee,

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শনিবারের হামলার পর এখনও শারীরিকভাবে অসুস্থ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোয়ালে ব্যথা ও শরীরে কালশিটের কারণে সোমবার সিআইডির তলবে ভবানীভবনে যাচ্ছেন না তিনি। সূত্রের খবর, রাজ্য তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়ে আবেদন করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের আরও খবর, অভিষেকের বেশ কিছু ডাক্তারি পরীক্ষা এখনও বাকি। তাতে কিছুটা সময় লাগবে। সবমিলিয়ে সিআইডি হাজিরায় আরও খানিকটা সময় নিতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূল বিধায়কদের সই জাল মামলার তদন্তে নোটিস পাঠিয়ে সোমবার দুপুরে তাঁকে সিআইডি তলব করা হয়েছিল। কিন্তু তিনি অসুস্থ বলে এদিন যাচ্ছেন না।

তবে আনুষ্ঠানিক ভাবে সিট গঠনের কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, অভ্যন্তরীণ নির্দেশে সিট গঠন করা হয়েছে। সই-কাণ্ডের তদন্তে একাধিক জেলার সঙ্গে সমন্বয় রাখতে হচ্ছে সিআইডি-কে। ওই সূত্রের দাবি, সুষ্ঠু ভাবে এই সমন্বয় বজায় রাখতেই বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃণমূল বিধায়কদের সইয়ে ‘অসঙ্গতি’ নিয়ে রাজ্য বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই কলকাতা পুলিশকে তদন্তে সাহায্য করছে সিআইডি। ইতিমধ্যেই সই-কাণ্ডের তদন্তে সোমবার বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি-র সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছে। শনিবার ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন বাড়িতেই রয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ সোমবার ইডির তলবে ভবানী ভবনে যান কি না, সে দিকেই নজর সকলের।

You might also like!