Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Hakimpur Border: হাকিমপুরে জমায়েত শতাধিক বাংলাদেশির, ফিরে যাচ্ছে নিজ দেশে

Gathering of over a hundred Bangladeshis in Hakimpur
Gathering of over a hundred Bangladeshis in Hakimpur

 

উত্তর ২৪ পরগনা, ২৬ মে : পশ্চিমবঙ্গে সরকারের পালাবদল হয়েছে, অনুপ্রবেশ নিয়ে শূন্য সহনশীলতার বার্তা দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। হোল্ডিং সেন্টার বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই মঙ্গলবার সকালে এক অন্য ধরনের ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেক পোস্টে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ ওঠা এমনই শতাধিক বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরার জন্য মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে জড়ো হন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, নথিপত্রহীন বাংলাদেশিদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পরই মঙ্গলবার সকালে দেখা গেল হাকিমপুর চেকপোস্টে জড়ো হয়েছেন শতাধিক বাংলাদেশি নাগরিক। সেখান থেকে তারা ফিরে যাচ্ছেন নিজ দেশে।

You might also like!