Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Nadda:দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে দলকে নির্দেশ নাড্ডার

Nadda directed the party to stand by the disaster victims
Nadda directed the party to stand by the disaster victims

 

কলকাতা, ২৭ মে : দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে দলকে নির্দেশ দিয়েছেন বিজেপির সভাপতি জে পি নাড্ডা। সোমবার তিনি এক্স হ্যান্ডলে এই নির্দেশের কথা জানান।

তিনি লিখেছেন, “রেমাল সাইক্লোনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ এবং আশেপাশের রাজ্যগুলির জনগণের জন্য আমি উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্যগুলির সমস্ত বিজেপি রাজ্য শাখার কার্যকর্তাদের সাথে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করার জন্য আমি আলোচনা করেছি। বিস্তারিত নির্দেশনাও দিয়েছি। ক্ষতিগ্রস্থ এবং অভাবীদের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়ার জন্য বলেছি আমাদের দলীয় কর্মীদের।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালের দাপটে কার্যত বিপর্যস্ত কলকাতা-সহ রাজ্যের নানা অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ১৪৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলমগ্ন অঞ্চলের বিভিন্ন এলাকা। একাধিক জায়গায় ভেঙেছে গাছ। কোথাও কোথাও ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। যার ফলে রাস্তায় বেরিয়ে কার্যত নাজেহাল শহরবাসী।


You might also like!