Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Banaras Road Rail Over Bridge: রবিবার থেকে বন্ধ হাওড়ার বেনারস ব্রিজে ভারী ও মাঝারি যানবাহনের চলাচল

Banaras Bridge in Howrah
Banaras Bridge in Howrah

 

হাওড়া, ৭ জুন : উত্তর হাওড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে গতি আসতে চলেছে গুরুত্বপূর্ণ বেনারস রোডস্থিত রেল ওভার ব্রিজ প্রকল্পের কাজে। রবিবার থেকেই সালকিয়া এবং লিলুয়ার বামুনগাছির সংযোগকারী বেনারস ব্রিজে ভারী ও মাঝারি যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে।

রেল ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা নতুন সেতুর অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ শুরু করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই এই থমকে থাকা প্রকল্পে গতি আসে। প্রশাসন, রেল এবং ট্র্যাফিক বিভাগের মধ্যে দফায় দফায় বৈঠকের পর ধাপে ধাপে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে বাকি কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার থেকে ভারী যান চলাচল বন্ধ করা সেই সিদ্ধান্তেরেই প্রথম ধাপ। রেল সূত্রের দাবি, নতুন সেতুর মূল কাঠামোর কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ট্র্যাফিক নিয়ন্ত্রণের জটিলতার কারণে অ্যাপ্রোচ রোড তৈরির কাজ শুরু করা যাচ্ছিল না। এই কাজের জন্য ব্রিজের ওপর গাড়ি চলাচল বন্ধ করা জরুরি ছিল। রেলের তরফে একাধিকবার আবেদন জানানো হলেও এতদিন সেই অনুমতি মেলেনি বলে অভিযোগ।

উল্লেখ্য, ব্রিটিশ আমলে নির্মিত এই জীর্ণ সেতুটি উত্তর হাওড়ার অন্যতম প্রধান লাইফলাইন। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন সালকিয়া, লিলুয়া ও বামুনগাছির মধ্যে যাতায়াতের জন্য এই সেতুটি ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের রিপোর্টে বার বার সেতুর দুর্বল কাঠামোর বিষয়টি উঠে আসার পর পূর্ব রেল নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়।

You might also like!