Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Mamata Banerjee:রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  'আমি জানি না, দেশে কী চলছে!' দুর্ঘটনা পরিস্থিতি দেখতে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে পৌঁছে রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে।

কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে, 'প্রশাসনের অবহেলা' নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন তিনি। রেলে বারবার কেন ফিরছে দুর্ঘটনা, প্রশ্ন তুলে তিনি বলেন, 'আপনারা জানেন, এর আগে পুরিতে যেটা হল, সেখানেও আমি গিয়েছিলাম। এখনও ওখানে মনে হয় প্রচুর মৃতদেহ পড়ে আছে। যাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। হয়তো একসঙ্গে পুড়িয়ে দেবে। অথচ যাদের গেল, তাঁদের গেল।

মমতা বলেন, “দেখুন দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই। ঠিক। কিন্তু সাথে সাথে এটাও ঠিক, ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার।'


You might also like!