Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Annapurna Bhandar : অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট, অনলাইনে ফর্মপূরণ চালু আজ থেকে—কীভাবে আবেদন করবেন?

Annapurna Bhandar
Annapurna Bhandar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা যোজনা নিয়ে জনমানসে ব্যাপক সাড়া পড়েছে। অফলাইনে বিভিন্ন জায়গায় ফর্ম বিলি শুরু হয়েছে, বহু মহিলা ইতিমধ্যেই ফর্ম সংগ্রহ করেছেন। সোমবার থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। মাসে ৩ হাজার টাকা ভাতার এই প্রকল্পে দ্রুত গতিতে চলছে ফর্মপূরণের কাজ, আগামী বুধবারের মধ্যে অধিকাংশ নাম নথিভুক্ত হয়ে যাবে বলে প্রশাসনের আশা।

অনলাইনে সরাসরি সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করা যাবে। তারপর তা পূরণ করে জমা দিতে হবে। প্রথমেই যেতে হবে, https://socialsecurity.wb.gov.in/login – এই পোর্টালে। বাংলা, ইংরাজি এবং হিন্দি তিন ভাষার ফর্ম পাবেন। ওই ওয়েবসাইটে ঢুকে আপনার পছন্দমতো যেকোনও ভাষার ফর্ম ডাউনলোড করতে পারেন। তারপর তা ডাউনলোড করে ফিলআপ করতে হবে।ফর্মের শুরুতেই পরিবারের প্রধানের নাম, তাঁর জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। তারপর পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নম্বর লিখতে হবে। এরপর ধাপে ধাপে পরিবারের সকলের তথ্য উল্লেখ করতে হবে। পরিবারের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, এপিক নম্বর এবং জাতি সংক্রান্ত তথ্য দিতে হবে।

রেশন কার্ড, বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানা, যানবাহন, স্বাস্থ্যবিমা, আয়কর সংক্রান্ত তথ্য দিতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড সংক্রান্ত নথিপত্রও জমা দেওয়া বাধ্যতামূলক। কর্মসংস্থানের ধরন, পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, জিএসটি অধীনস্থ কিনা, সরকারি পেনশনভোগী কিনা, কোনও সদস্য রাজনৈতিক পদাধিকারী কিনা তা-ও জানাতে হবে। ফর্মের একেবারে শেষের দিকে সিএএ, এসআইআর সংক্রান্ত তথ্য, অন্যান্য সরকারি সুবিধা ভোগ করেন কিনা তথ্য দিতে হবে।

এছাড়া আপনার পরিবারের শিশুরা কোন স্কুলে পড়ে, কোথা থেকে টিকাকরণ করা হয়েছে, তা-ও জানাতে হবে। ফর্মপূরণের পরেও যদি কারও অন্নপূর্ণা যোজনা বাতিল হয় সেক্ষেত্রে কারণ সংশ্লিষ্ট আধিকারিককে উল্লেখ করতে হবে। ২ তারিখের মধ্যে ফর্মপূরণ হলে, চলতি মাসেই অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা। আগামী ৩ মাসের মধ্যে ফর্ম ফিল আপের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। 


You might also like!